চেয়ারপারসনের সদ্য প্রয়াত উপদেষ্টা এবং সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার মরদেহ দেখতে এবং পরিবারকে সান্ত্বনা দিতে গতকাল শনিবার রাতে তার বাসায় যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সাবেক মন্ত্রী নুরুল হুদা বুধবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।

গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়।

এমবি