ভূমি অফিসের জায়গায় পুকুর তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছে ছাত্রলীগের সাবেক নেতা অলক খাস্তগীরসহ দুই জন। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রামের আগ্রাবাদ ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতির অভিযোগে ২ ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছন। এছাড়াও এক এমএলএসএসকে বদলির নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার সকালে আগ্রাবাদ ভূমি অফিস এবং কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় হঠাৎ অভিযানের সময় এ নির্দেশনা দেন ভূমি প্রতিমন্ত্রী ।
দুর্নীতির অভিযোগে আগ্রাবাদ ভূমি অফিসের তহসিলদার মো. জয়নাল ও সহকারী তহসিলদার রণকান্তি শীলকে সাময়িক বরখাস্তের এবং এমএলএসএস আনিসুল ইসলামকে বদলির নির্দেশ দেন।
একই দিনে তৃতীয় কর্ণফুলী সেতুর পাশে নদী তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা পরিদর্শনের সময় স্থাপনাগুলো উচ্ছেদের নির্দেশ দেন ভূমি প্রতিমন্ত্রী। এ সময় মেরিন প্যাসিফিক নামে অবৈধ ইটভাটা তৈরির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর