আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, গুপ্তহত্যা করার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। আমরা অবশ্যই এই গুপ্তহত্যা বন্ধ করতে সক্ষম হবো।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এ্যভিনিউতে দলের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, জনগণের প্রতি বিএনপি’র কোন দায়িত্ববোধ নেই, তা না হলে তারা গুপ্তহত্যা করতো না। এছাড়া বিএনপি যতদিন জামায়াতের সঙ্গ না ছাড়বে ততোদিন গুপ্তহত্যা বন্ধ হবে না বলেও মন্তব্য করেন হানিফ।
বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ আরো বলেন, আপনারা গুপ্তহত্যা করে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে চান আবার জাতীয় ঐক্যও চান। আমরা বলতে চাই জাতীয় ঐক্যের নামে কোন সন্ত্রাসীদেও সাথে আমরা কোন ঐক্য করবো না।
খালেদা জিয়ার সমালোচনা করে হানিফ বলেন, এতিমদের সাথে আপনি ইফতার করেন, তাদের অনেক কিছু দান করেন, অথচ বিগত সময় ক্ষমতায় থাকাকালীন এতিমদের টাকা মেরে খেয়েছেন, এ যেন ভুতের মুখে রাম নাম। আর প্রতিদিন ইফতারের অনুষ্ঠানে সরকারের প্রতি মিথ্যাচার করছেন।
হানিফ বলেন, আপনারা (বিএনপি) যদি গুপ্তহত্যা বন্ধ করেন এবং জামায়াতের সঙ্গ ছাড়েন তাহলে বাংলার জনগণ ভেবে দেখবে যে আপনাদের সাথে ঐক্য করা যায় কি না।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মূখর পরিবেশে পালন করার জন্য সর্বোস্তরের নেতাকর্মীদেও প্রতি আহকান জানান হানিফ।
মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদেও সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী এ্যডভোকেট কামরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মহানগর উত্তরের সাধারণ সম্পদক সাদেক খানসহ মহানগর নেতৃবৃন্দ।
ইআর/এআই





