সাংবাদিকদের উপর এই সরকারের আমলে এত নির্যাতন হয়েছে যে বিগত সকল সরকারের আমল যোগ করেও এত নির্যাতনের নজির পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

আজ (২৮ এপ্রিল) রোববার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কতৃক আয়োজিত বার্ষিক কাউন্সিল-২০১৮ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর এইসব কথা বলেন।  বিএফইউজে’র সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেনবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সাংবাদিকদের উপর এই সরকারের আমলে এত নির্যাতন হয়েছে যে বিগত সকল সরকারের আমল যোগ করেও এত নির্যাতনের নজির পাওয়া যাবে না।  তিনি বলেন, এরকম জালিম সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না।  

গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের ‘ইভিএম’ নিয়ে দেয়া বক্তব্যের কথা উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানুষ এখন ভোট কেন্দ্রে যায় না। মানুষকে জোর করেও সরকার ভোট কেন্দ্রে নিতে পারছে না।

সরকারের উদ্দেশ্যে অধ্যাপক মুজিবুর বলেন, আপনাদের ভালোর জন্য বলছি, মজলুমের ভাষা বুঝার চেষ্টা করুন। জনগণের উপর নির্যাতন বন্ধ করুন। জুলুম করে কোন সরকার ক্ষমা পায়নি।

দেশে আর কেউ থাকতে চায় না উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, দিন দিন বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। মানুষ বাহিরে স্থায়ীভাবে থাকার সুযোগ পেলেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন।

অধ্যাপক মুজিবুর আরও বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার করে দেশের এই অস্থিতিশীল অবস্থার পরিবর্তন ঘটানোর মাধ্যমে দেশকে বসবাস যোগ্য করে তুলতে হবে।  

তিনি উপস্থিত সবাইকে দুনিয়ার পাশাপাশি আখেরাতের কামিয়াবি লাভের লক্ষ্যে কুরআন-হাদিসের আলোকে চলার জন্য সবাইকে আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএফইউজে’র মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কামাল উদ্দিন সবুজ, এম এ আজিজ প্রমুখ।

এমবি