হরতাল-অবরোধের নামে একটি অপশক্তি দেশে মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় সম্মেলন ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
শিল্পমন্ত্রী বলেন, ভারতের চেয়ে বর্তমানে আমাদের অর্থনৈতি অনেক ভাল। বর্তমানে বিশ্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিতি লাভ করেছি। উত্তরাঞ্চলকে অর্থনৈতিক মন্দার অঞ্চল বলা হলেও বর্তমানে দেশের কোথাও কোন মন্দা নেই।
তিনি বলেন, দেশের অর্থনীতি নিয়ে অনেকেই অনেক কথা বলেন। আমেরিকার মতো একটি অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ দেশ লক্ষাধিক শ্রমিক ছাটাই করলেও বাংলাদেশ সরকার কোন শ্রমিক ছাটাই করেনি।
বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এটিএম জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মহিবুর রহমান, ঢাবি প্রো-ভিসি(প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রমুখ।
ঢাকা, এমআর, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
রাজনীতি
হরতাল-অবরোধের নামে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়েছে: আমু
হরতাল-অবরোধের নামে একটি অপশক্তি দেশে মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে





