২০ দলের ডাকা সাপ্তাহব্যাপী হরতালের সমর্থনে রাজধানীর ডেমরায় মিছিল বের করে  বিএনপি।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মিছিল করে দলটির নেতাকর্মীরা।

সারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল হক নিলুর নেতৃত্বে সাধারণ সম্পাদক সেলিম রেজা ও অনিচুজ্জামান জামানের নেতৃত্বে মিছিলটি ডেমরার গলাকাটা ব্রিজ থেকে শুরু হয়ে সারুলিয়া বাজারের দিকে আসার চেষ্টা করে। এসময় পুলিশেরর উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

মিছিলে অন্যান্যের মাঝে আরো ছিলেন, বিএনপি নেতা হাজী  জয়নাল, রফিকুল ইসলাম মানিক,মনিরুল ইসলাম টিপুসহ বিএনপি ও এর  অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।

জেআই