বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে যোগ দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনের উদ্দেশে রওয়ানা হয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।শনিবার (১৯ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে রওয়ানা হন।
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে ঘিরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে নেতাকর্মীরা সকাল থেকে জমায়েত হতে শুরু করেন। বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে এখানে উপস্থিত হচ্ছেন।
শনিবার সকাল ৮টা থেকেই তারা আসতে শুরু করেন। এতে রমনা, মৎস্য ভবন, শাহবাগ, প্রেসক্লাব এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।
মূলত তিন হাজার ১শ’ কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নিচ্ছে।
এসটি





