বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে নির্যাতন ও তিন শতাধিক নেতাকমী হত্যা ও গুমের যে তথ্য উপস্থাপন করেছেন তা জাতির জন্যে বিপজ্জনক ও কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনার মাধ্যমে দখল হয়ে যাওয়া সড়ক ও জনপথ বিভাগের জমি দখলমুক্ত করার অভিযানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “নির্বাচনে না গিয়ে বিএনপি হতাশা বোধ থেকেই নানা বিভ্রান্তিকর তথ্য জাতির সামনে উপস্থাপন করছে।” সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার মতো দায়িত্বশীল একজন ব্যক্তির কাছ থেকে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই হত্যা ও গুমের কাল্পনিক তথ্য উপস্থাপন দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
কাদের বলেন, “বিএনপি চেয়ারপারসন তিন শতাধিক নেতাকর্মীর হত্যা ও গুমের অভিযোগ আনলেও কারা গুম ও খুন হলেন তাদের তিন থেকে পাঁচজনের নামও জানাতে পারেননি। বিএনপি নেতারা জানিয়েছেন তারা নাকি পুলিশের হয়রানির শিকার হওয়ায় তালিকা তৈরি করতে পারছেন না। যদি এই ভয় তাহলে তারা রাজনীতি কিভাবে করবেন।” যথাযথ তালিকা দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “মানুষ যখন শক্তিতে দুর্বল হয় তখন তার মুখে বিষ আসে। উগ্র হয়ে ওঠে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেই বেসুরো কথা আজ তারই প্রমাণ।” এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান।
[b]ঢাকা,৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
রাজনীতি
খালেদার বক্তব্য কাণ্ডজ্ঞানহীন ও বিপজ্জনক : যোগাযোগমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে নির্যাতন ও তিন শতাধিক নেতাকমী হত্যা ও গুমের যে তথ্য উপস্থাপন করেছেন তা জাতির জন্যে বিপজ্জনক ও কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের





