সকলে ঐক্যমত হয়ে জঙ্গীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বিকালে ৫ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তিনি একথা বলেন।
পরে নিজের বক্তব্য শুরু করেন জনসভার সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ওই জঙ্গি নেত্রীর স্থান বাংলাদেশে হবে না।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সজাগ। ‘প্রতিটি এলাকায় মানুষের ওপর হামলা হচ্ছে। এরা কারা আপনারা জানেন।’
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ৭১এর পরাজিত শক্তির দোসর, ইয়াহিয়ার চামচারাই আবার দেশের প্রতিটি এলাকায় বোমা-ককটেল মেরে, মানুষ পুড়িয়ে দেশকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত।
স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে সেই পরাজিত শক্তিকে প্রতিহত করে জাতীর জনক, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন পুরণ করতে হবে।
উল্লেখ্য, বেলা সোয়া ৩টায় এ সমাবেশ শুরু হয়। প্রধানমন্ত্রী বেলা সোয়া ৩টায় সমাবেশস্থলে এসে পৌঁছান। সভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে।
সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন— আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজুলল করিম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
এসএইচ





