আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পদক ড. হাছান মাহমুদ বলেছেন,খালেদা জিয়া নেতাদের উপর আস্থা রাখতে পারছে না।কিভাবে জনগণ বিএনপি’র উপর আস্থা রাখবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘ধর্মীয় অনুষ্ঠানে খালেদা জিয়ার দেশবিরোধী ষড়যন্ত্রমূলক বক্তব্য ও সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, কাউন্সিলের চার মাস পরেও বিএনপি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।বিএনপি’র অবস্থান মুসলিম লীগ ও জাসদের ন্যায় হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, আমরা চাই সমালোচনা হোক। সমালোচনা হলে আমাদের ভুল-ভ্রান্তি পরিষ্কার হবে। কিন্তু সমালোচনার নামে সংঘাতের পথ বেছে নেওয়া রাজনীতি হতে পারে না।
আয়োজক সংগঠনের উপদেষ্টা খন্দকার মো. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এতে বক্তব্য রাখেন।
এসএম





