মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার সকাল ৯টায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা জানান।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান,ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা বেলা ২টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। মাজার প্রাঙ্গণে ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা,এমএইচ/২৬ মার্চ(টাইমনিউজবিডি.কম)[/b]
রাজনীতি
স্মৃতিসৌধে খালেদার শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।





