আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় থেকেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবো।
আজ (১৩ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভায় শেখ হাসিনা এইসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে এগীয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ক্ষমতায় থেকেই আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবো।
শেখ হাসিনা বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে সারাদেশে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। নৌকা মার্কা মানেই স্বাধীনতা, নৌকা মার্কা মানেই উন্নয়ন। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, গণহত্যা পরিচালনাকারী, অগ্নিসন্ত্রাসীদের ভোটযুদ্ধে হরিয়ে দেশকে রক্ষা করতে হবে।
বক্তব্যের শুরুতেই তিনি বিগত ১০ বছরে তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম ও মানিকগঞ্জ-৩ আসনে জাহিদ মালেক স্বপনের পক্ষে ভোট চান শেখ হাসিনা।
এমবি





