গুলশানের হলি আর্টিসান রেস্তারাঁয় হামলার দিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পাকিস্তান থেকে টেলিফোন করা হয়েছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চৌদ্দ দলীয় জোট আয়োজিত জঙ্গি সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি এমন দাবি করেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, তারেক রহমানের কর্মচারী পরিচয়ে বেগম খালেদা জিয়াকে গুলশান হামলার দিন পাকিস্তান ও লন্ডন থেকে টেলিফোন করা হয়। এই ঘটনার সঙ্গে বেগম খালেদা জিয়া জড়িত এটাই কিছু প্রমাণ করে না?
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্য আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, তিনি প্রথম দিন জাতীয় ঐক্য কথা বললেন। দুই দিন পর বললেন এই সরকার ক্ষমতা ছেড়ে নির্বাচন দিলে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে।
হানিফ বলেন, তাহলে কিছু আপনার নির্দেশে এই হামলা? নির্বাচন দিয়ে আপনি কিভাবে সন্ত্রাস বন্ধ করবেন?
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় চৌদ্দ দলীয় জোটের নেতারা বক্তৃতা করেন।
ইআর





