রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার অপর দুই আসামি হলেন- একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী ও প্রতিবেদক কনক সারওয়ার।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তেজগাঁও থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পারোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারিতে তারেক রহমানের একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন।

এ ঘটনায় ওই বছরের ৮ জানুয়ারি তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন।

মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, তৎকালীন চিফ রিপোর্টার মাহাথির ফারুকী ও বিশেষ প্রতিনিধি কনক সরওয়ারকে আসামি করা হয়।

জারিফ