সিটি নির্বাচনের অনিয়ম ও সমস্যা তুলে ধরে বিকালে সংবাদ সম্মেলন করবে আদর্শ ঢাকা আন্দোলন।
বুধবার বিকেল সাড়ে ৫টায় আদর্শ ঢাকা আন্দোলনের উদ্যোগে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে (৩৭/২ দোতলা, কালভার্ট রোড, পুরানা পল্টন) এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ।
সংগঠনের দফতরের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমএইচ





