যুব জাগপা ঢাকা মহানগর সহ-সভাপতি খোরশেদ আলম সুমন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু আজ এক যুক্ত বিবৃতিতে বলেছেন আওয়ামী সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে। সরকারের এই গণগ্রেফতার-ক্রসফায়ার, গুম,খুন ইতিহাসের নিকৃষ্টতম উদাহরন।
নেতৃদ্বয় বলেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের আদর্শের এই যুব সংগঠন (যুব জাগপা) কখনোই জালিম,স্বৈরশাসনের কাছে মাথা নত করে নাই। করবে না। তারা বলেন যুব ও ছাত্রদের গ্রেফতার ও ক্রসফায়ার দেখিয়ে হাসিনা পতন আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবে না।
নেতৃদ্বয় চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে সফল করতে যুব জাগপা, যুবদল, ছাত্র শিবির ও ছাত্রদলসহ সকল দেশপ্রেমিক যুব সমাজকে রাজপথে নেমে আসার আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত পাহারা দিতে হবে।
বিমান পথ নজরদারীতে রাখতে হবে। রেলপথ ও সড়ক পথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে সরকারের বড় দুর্নীতিবাজ ও পৃষ্ঠপোষক সন্ত্রাসীরা পালিয়ে যেতে না পারে।
নেতৃবৃন্দ বিবৃতিতে মেরুদন্ডহীন রাজনৈতিক দল (জাতীয় পার্টি)কে আখ্যা দিয়ে বলেন, দেশের চলমান সহিংসতা এবং ক্রসফায়ারের বিষয়ে সংসদে কিছু না বলেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকার পায়তারা করছে।
দেশের এই বিরাজমান পরিস্থিতিতে নিরব ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে যুব সমাজ গণধোলাই দিতে পিছপা হবে না।
নেতৃদ্বয় শিক্ষক ও গণমাধ্যমের প্রতি সরকারের অসম্মানজনক আচরনের তীব্রনিন্দা জানিয়ে বলেন, সরকার নিয়ন্ত্রিত কোন গণমাধ্যম ও শিক্ষকদের উপর হামলা আপনাদের জন্য শুভ হবে না।
অবিলম্বে সকল গণমাধ্যম ও শিক্ষকসহ সুশীল সমাজের আস্থা অর্জন করুন। তাতেই দেশ ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন।
এসএইচ





