পরিবেশ রক্ষার জন্য নয়, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক নষ্ট করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধীতা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার বিকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে রামপাল নিয়ে খালেদা জিয়ার উপস্থাপন করা ভুল তথ্যের সংশোধনের প্রেক্ষিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মেট্রিক ফেল করা একজন কিভাবে মানুষ কিভাবে রামপাল নিয়ে কথা বলেন, তিনি এসবের বিষয়ে কি বা বুঝেন। রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরী করলে সরকারের পাশাপাশি দলীয় ভাবেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান হাছান মাহমুদ।
তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটির আন্দোলন নিয়ে তিনি বলেন, আপনাদের দাবি মতো তেল বা গ্যাস বাদ দিয়ে আমরা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি এতেও সমস্যা।
“আসলে মূল সমস্যা হল, যারা অর্থনীতির ছাত্র কিংবা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ান, তারা যখন পরিবেশ বিশেষজ্ঞ হয়ে যান তখনই বিপত্তিটা ঘটে। তারা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরী করেন। ”
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরীর সফরে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর রায় কার্যকরে প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা কারো প্রভাবে প্রভাবিত না। আগের যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের সময় অনেক চাপ এসেছে কিন্তু আমরা মাথা নত করিনি, এখনও করবো না।
এমবি





