আওয়ামী লীগের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রকারী যোগ হয়েছে বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ‘২১ আগস্ট বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।
এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের আরও সজাগ থাকার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্রকারী এক হয়ে আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করছে। এরা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে।
আয়োজক সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ. আ. ম. স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রেলপথমন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও একে খন্দকারকে উদ্দেশ্য করে মায়া বলেন,'যত দলছুট, পঁচা আবর্জনা এক হয়েছে। শুধু জামায়াত-শিবিরের দোষ দিয়ে লাভ হবে না'।
সভা সেমিনার করা কমিয়ে দিয়ে এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানানতিনি।
নেতাদের মধ্যেকার সব ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন আওয়ামী লীগের এই নগর নেতা।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





