২০ দলীয় জোটের অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টা হরতালের শেষদিনে হরতালের সমর্থনে রাজধানীর তেজগাঁওয়ে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও অঞ্চলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৮টায় মহানগরী কলেজ সম্পাদকের নেতৃত্বে তেজগাঁও বিজয় স্মরনী এলাকায় রাজপথে মিছিল করেছে শিবির তেজগাঁও অঞ্চলের নেতাকর্মীরা। এসময় শিবিরকর্মীরা হরতালের সমর্থনে রাস্তায় আগুন দিয়ে অবরোধ করে এবং গাড়ি ভাংচুর করে। পিকেটিং এর কারনে রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিছিল ও পিকেটিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী ফাউন্ডেশন সম্পাদক, তেজগাঁও কলেজ সভাপতি, তেজগাঁও থান সেক্রেটারিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা।

ইআর