চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক টিংকু দাশকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর ফরেস্টগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শহিদুল্লাহ। তিনি বলেন,‘নির্বাচনের আগের দিন রাতে হরতালের সময় পলিটেকনিক্যাল মোড়ে টেস্পু চালক মিতুলকে পেট্রলবোমা মেরে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।’
জানা যায়,টিংকু দাশের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা আছে। তিনি বর্তমানে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের অনুসারী। তিনি চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী হিন্দু ফোরামের সমন্বয়ক।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]