বুকে ব্যথা ও শাসকষ্টজনিত কারণে যুবদল সভাপতি মোয়াজ্জেম মেহাসেন আলালকে ডিসি কার্যালয় থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে আজ (রোববার) সকালে বকশীবাজারের সংঘর্ষে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় আলালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। আলালকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
আদালতের ৩ দিনের রিমান্ড মঞ্জুরের পরই আলালকে আদালত থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেয়া হলো আলালকে।
এর আগে, গতকাল শনিবার রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে আলালকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সাংবাদিকদের বলেন, বিভিন্ন জায়গায় মোয়াজ্জেম গন্ডগোলের পরিকল্পনা করছিলেন বলে পুলিশ তথ্য পেয়েছে। ওই তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাজিরা দিতে যান।
তাঁর আসা-যাওয়ার আগে ও মাঝের সময়টুকুতে বকশীবাজার এলাকায় জড়ো হওয়া বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় পরের দিন চকবাজার থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এই মামলায় আলালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কেবি
বকশীবাজারের সংঘর্ষে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। আলালকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
গতকাল শনিবার রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে আলালকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সাংবাদিকদের বলেন, বিভিন্ন জায়গায় মোয়াজ্জেম গন্ডগোলের পরিকল্পনা করছিলেন বলে পুলিশ তথ্য পেয়েছে। ওই তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাজিরা দিতে যান।
তাঁর আসা-যাওয়ার আগে ও মাঝের সময়টুকুতে বকশীবাজার এলাকায় জড়ো হওয়া বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় পরের দিন চকবাজার থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এই মামলায় আলালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
- See more at: http://www.timenewsbd.com/news/detail/36113#sthash.uYAQzyBv.dpuf