বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারী মাসুদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, দায়ের করা সাত মামলার সবগুলো থেকে তাকে জামিন দেওয়া হয়।
নাদিম মোস্তফাকে ১৯ জানুয়ারি রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করা হয়। পরে তাকে বিস্ফোরক ও হত্যাসহ সাত মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানো হয়।
নাদিম মোস্তফার বিরুদ্ধে গুলশান থানা একটি, বনানীতে দু’টি, নাটোরে একটি ও রাজশাহীতে তিনটি মামলা দায়ের করা হয়।
কেএইচ





