আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়া বহুবার উত্তরপাড়ার উদ্দ্যেশে উসকানি দিয়েছেন, লাভ হয়নি। ভবিষ্যতেও হবে না। উত্তরপাড়ার দিকে তাকানোর আর কোনে সুযোগ নেই।
বৃহস্পতিবার রাজধানীর রাসেল স্কয়ারে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচন পণ্ড করতে চেয়েছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রশাসন খালেদা জিয়ার সে ষড়যন্ত্র রুখে দিয়েছে। এ জন্য প্রশাসনকে অামরা অভিনন্দন জানাই।
খালেদা জিয়াকে অসভ্য, অভদ্র অাখ্যা দিয়ে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে যে ব্যবহার করেছেন, তা কোনো সভ্য মানুষ করতে পারে না। খালেদা জিয়ার মৃত ছেলেকে দেখতে গেলেও প্রধানমন্ত্রীকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। এটি ছিল খালেদা জিয়ার চরম ধৃষ্টতা।
সরকার উৎখাতের ষড়যন্ত্র করতে খালেদা যা করার তাই করবে উল্লেখ করে তিনি বলেন, তার এই ষড়তন্ত্র কোনো দিনই সফল হবে না। খালেদা জিয়ার দল বিএনপি নিজেই এখন ধংসের দ্বারপ্রান্তে।
৫ জানুয়ারির নির্বাচনের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমএনজে





