বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ থাকায় তার বাড়িভাড়া দিতে কষ্ট হচ্ছে। এনিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও সরকারি দলের নেতারা মন্ত্রিসভার নিয়মিত বৈঠক ও জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন তা অপ্রাসঙ্গিক, কুরুচিপূর্ণ ও নোংরা।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতাসীন বর্তমান সরকার ষড়যন্ত্র নামক দুরারোগ্য রোগে ভুগছে। তারা সবকিছুতেই ষড়যন্ত্রের গন্ধ পাবে- এটা না হয় বোঝা যায়। কিন্তু সংসদীয় রীতি ও শিষ্টাচার অগ্রাহ্য করে ব্যক্তিগতভাবে জবাব দেয়ার সুযোগ নেই, এমন অনুপস্থিত ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে সংসদের সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও সরকারী দলের নেতারা যেসব মিথ্যা, অপ্রাসঙ্গিক, কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করেছেন তার নিন্দা জানানোর কোন শোভন ভাষা আমাদের জানা নেই।
নজরুল ইসলাম বলেন, আসলে জনগণ এবং বিপুল সংখ্যা গরিষ্ঠ জনগণের আস্থাভাজন দল বিএনপিকে তারা ভয় পায় এবং সেই ভীতি থেকেই প্রতিনিয়ত তারা প্রলাপ বকে, আর জনগণের ঘৃণা কুড়ায়। অনুগত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্যায় সহযোগিতায় জোর করে নিজেদের নির্বাচিত দেখিয়ে তারা আজ যে ক্ষমতার দম্ভ করছে - তা ক্ষণস্থায়ী হতে বাধ্য। এটাই ইতিহাসের শিক্ষা ।
এনবিআর এর কোনো মামলা না থাকা সত্বেও খালেদা জিয়ার জব্দ করা কোন ব্যাংক একাউন্ট অদ্যাবধি খুলে দেয়া হয়নি। এটা যে কোন নাগরিকের প্রাপ্য সাংবিধানিক মৌলিক অধিকারের পরিপন্থি। গত ৫ বছরেরও বেশী সময় ধরে ক্ষমতায় থাকা বর্তমান সরকার এই অন্যায় আচরণের জন্য দু:খ প্রকাশ করে অবিলম্বে একাউন্ট জব্দ করার অন্যায় আদেশ প্রত্যাহার না করার পরিবর্তে এ সম্পর্কে অপ্রাসঙ্গিক সমালোচনায় লিপ্ত হয়েছে। এটা দুর্ভাগ্যজনক, অন্যায় এবং নিন্দনীয়।
তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার জন্য এই সরকার খালেদা জিয়াকে প্রায় সাড়ে তিন দশকের বসত বাড়ী থেকে উচ্ছেদ করার পর দেশনেত্রীকে বাধ্য হয়েই ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। বাড়ী ভাড়া পরিশোধের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন দেখা দেয়ায় ২০১১ সালের জানুয়ারী মাসে অতিরিক্ত অর্থ উত্তোলনের যে অনুরোধ এন বি আর -এ করা হয়েছিল তা আজও অনুমোদিত না হওয়া বরং ষড়যন্ত্রমূলক। আমরা অবিলম্বে অন্যায় ও বেআইনীভাবে জব্দ রাখা দেশনেত্রীর সব ব্যাংক একাউন্ট খুলে দেয়ার জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আ সাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারন সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৮এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
'খালেদার বাড়িভাড়া নিয়ে বক্তব্য কুরুচিপূর্ণ'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ থাকায় তার বাড়িভাড়া দিতে কষ্ট হচ্ছে। এনিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও সরকারি দলের নেতারা মন্ত্রিসভার নিয়মিত বৈঠক ও জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন তা অপ্রাসঙ্গিক





