দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদন্ডের  প্রতিবাদে নেত্রকোনা জেলার মদন উপজেলার হরতাল প্রত্যাহার করা হয়েছে। বিশ্ব ইজতেমার জন্য হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় স্থানীয় বিএনপি।
এর আগে শুক্রবার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টার হরতাল পালনের পর সন্ধ্যায় ইজতেমার কারণে তা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালত লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদন্ডাদেশ দেয়।
[b]ঢাকা, জানুয়ারি ৩১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]