জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল ও পিকেটিং করেছে জামায়াত-শিবির কর্মীরা।
বুধবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে কাকরাইলে এই মিছিল ও পিকেটিং করে পল্টন থানা জামায়াত।
বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স এর সামনে সড়ক অবরোধ করে। এসময় পাঁচ/ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং একটি প্রাইভেট কারে অগ্নি সংযোগ করা হয়।
জেআই





