বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের যে কোনো সংকট কিংবা দুর্যোগে আমরা আমাদের সব ধরনের সামর্থ্য নিয়ে সাধ্যমত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। 

ভবিষ্যতেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এ রকম দুর্যোগ কিংবা ক্রান্তিকালে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয় না যা খুবই দুঃখজনক এবং এটি সরকারের জন্য ব্যর্থতার পরিচয় ও বটে।

বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগত অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি ভাচুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা সেক্রেটারি এডভোকেট নাজমুল আহসান।
বাউফল উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক নৌবন্দর কালাইয়া বাজারে গত কয়েকদিন আগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।
ড. শফিকুল ইসলাম মাসুদের তার বক্তব্যে বলেন, আমি প্রথমেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কালাইয়া বন্দর এ ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভাইদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং খুব শীঘ্রই যেন তারা আবার পুনরায় ব্যবসা শুরু করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সেই লক্ষ্যে আজ আমরা আমাদের সামান্য আর্থিক অনুদান নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। তিনি বলেন, বাউফলের সকল সংকটে আমরা আমাদের ভাইদের পাশে ছিলাম- এবং আছি।

আপাতত যে সহযোগিতা টুকু আপনাদেরকে আমরা দিতে পেরেছি- আপনাদের প্রয়োজনের তুলনায় এটি খুবই সামান্য হলেও আমরা আশা করি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের এই দুর্দশা কাটিয়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করবেন। জামায়াতে ইসলামি বাউফল উপজেলা শাখা কালাইয়া বন্দরের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং বসতবাড়ির  মানুষের পাশে আমরা সবসময়ই থাকবো।

তিনি বলেন, জামায়াত ইসলামীর সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকার ঈর্ষান্বিত হয়ে আমাদের উপর জুলুম নিপীড়ন এর মাধ্যমে আমাদেরকে বরাবরই থামিয়ে দিতে চেয়েছে। এমনকি আমাদের নেতৃবৃন্দকে পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। এতদসত্ত্বেও আমরা আমাদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের দোয়া এবং ভালোবাসা সাথে নিয়ে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে চায়।

সে লক্ষ্যে সব ধরনের দুর্যোগ এবং সংকটে আমরা আপনাদের পাশে থাকব আমাদের প্রিয় বাউফলকে একটি মডেল হিসেবে বাংলাদেশের মানচিত্রে উন্নত করে তুলে ধরবো। সেজন্য আগামী দিনে আপনাদের দোয়া ভালোবাসা প্রত্যাশা করি। আল্লাহ যেন আপনাদেরকে এই সঙ্কট কাটিয়ে ওঠার সব ধরনের শক্তি দান করেন সে প্রত্যাশা ব্যক্ত করছি। প্রেসবিজ্ঞপ্তি।

এনইউএস/এবিএস