দিনাজপুর চিরিরবন্দরে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। যুদ্ধের সময় তাদের জন্মই হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে।
সোমবার মন্ত্রীর নির্বাচনী এলাকার পাটাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের লোকেরা অনেক কিছুই ভুলে যান। সঠিক সময়ে জায়গা মত উন্নয়ন প্রচার করতে পারেন না।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এলজিইডি দিনাজপুর নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্, সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান চৌধুরী, লিয়াকত আলী শাহ্, হাসিবুল হাসানসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
কেএইচ





