চট্টগ্রাম সার্কিট হাউজ সংলগ্ন শহীদ জিয়া স্মৃতি শিশুপার্ক বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
রোববার সার্কিট হাউজ মিলনায়তেন চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
নগরীর কাজির দেউড়ি সার্কিট হাউজ সংলগ্ন জিয়া শিশু পার্ক সার্কিট হাউজের নিরাপত্তার জন্য হুমকির কথা উল্লেখ্য মন্ত্রী শিশুপার্কটি বন্ধ করে দিতে মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে জেলা প্রশাসকে নির্দেশ দিয়ে বলেন,আপনি মন্ত্রণালয়ে চিঠি পাঠান আমি তা দেখবো।
মন্ত্রী সার্কিট হাউজের উন্নয়ন সম্পর্কে জানতে চাইলে বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান জানান, চট্টগ্রাম সার্কিট হাউজকে ৫ তলা বিশিষ্ট করা হবে। এটি লিফটসহ অত্যাধুনিক রূপেই গড়ে তোলা হবে। এই জন্য একনেকে ইতোমধ্যে প্রাক্কলিত ব্যয় অনুমোদন দিয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশ,ট্রাফিক পুলিশ,বন্দর,সিডিএসহ বিভিন্ন সংস্থার উন্নয়ন ও সমস্যা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
চট্টগ্রাম জিয়া শিশুপার্ক বন্ধের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর
চট্টগ্রাম সার্কিট হাউজ সংলগ্ন শহীদ জিয়া স্মৃতি শিশুপার্ক বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু ২০২৭ সালের নভেম্বরে: প্রতিমন্ত্রী
দীর্ঘদিনের প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সরকার। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৭ সালের নভেম্বর মাসে এ মহাপরিকল্পনার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: প্রতিমন্ত্রী
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে রাষ্ট্রদূত থাকছেন না।
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
অস্ত্র হাতে মাদক কারবারিদের ধাওয়া করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন । সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের সিদ্ধান্ত জানান।
দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়ার পর এবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
















