সিলেটে চুরির অভিযোগে শিশু শামিউল হত্যা ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

তিনি জানান, ৮ জুলাই সকাল ৭টায় সিলেট-সুনামগঞ্জ রোডের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকার সুন্দর আলী মার্কেটের একটি ওয়ার্কশপের সামনের বারান্দার খুটির সাথে পিট মোড়া করে বেঁধে রেখে শেখ শামিউল আলম রাজন নামের একটি বালককে চুরির অভিযোগে দুর্বৃত্তদের নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার নির্মম ঘটনা।

তিনি আরো জানান, দেশের যুবসমাজের মধ্যে যে কি সাংঘাতিক নৈতিক অবক্ষয় ঘটেছে কিশোর শেখ শামিউল আলম রাজনের লোমহর্ষক হত্যাকা- তারই জলন্ত প্রমাণ। এ ঘটনার দ্বারাই প্রমানিত হচ্ছে যে, বর্তমান সরকারের দু:শাসন ও কুশাসনের ফলে দেশের যুবসমাজ চাঁদাবাজী, টেন্ডারবাজী, মাদকব্যবসা এবং খুনাখুনি ও সন্ত্রাসে জড়িয়ে পড়েছে।

এ ঘটনার শাস্তি দাবি করে শফিকুর রহমান জানান, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এআই/