বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, ‘সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জামায়াতের শীর্ষনেতৃবৃন্দকে একের পর এক হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্বশুণ্য করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। সে ধারাবাহিকতায় সেক্রেটারি জেনারেল ও সাবেক সফল মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছে। ’

শনিবার রাজধানীতে জামায়াতের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে একথা বলেন।

বিক্ষোভ মিছিলটি বাড্ডা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মুহ. রেজাউল করিম, মহানগীর মজলিশে শুরা সদস্য সাইফুল ইসলাম, জামায়াত নেতা জিল্লুর রহমান, মিজানুর রহমান ও আতাউর রহমান সরকার এবং ছাত্র নেতা তারিক হাসান প্রমূখ।

এছাড়াও রাজধানীর বিভিন্ন জোন বিক্ষোভ মিছিল করেন।

মিরপুর:

শনিবার সকাল পৌনে আটটায় রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। মিছিলটি মিরপুর ৬০ফিট পাকা মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গ্রামীন ব্যাংকের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমানের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য অধ্যাপক আনোয়ারুল করিম, মোঃ আশরাফুল আলম, মুস্তাফিজুর ও নূরুল ইসলাম আকন্দ, রূপনগর থানা আমীর মোঃ নাসরউদ্দিন, ভাসানটেক থানা সেক্রেটারী আলাউদ্দিন মোল্লা, দারুসসালাম থানা সেক্রেটারী আহমদউল্লাহ, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী (পশ্চিম) সভাপতি মোঃ তামিম হোসেন, আব্দুল আলিম, জুবায়ের আহমেদ প্রমূখ।

মোহাম্মদপুর:

শনিবার সকাল আটটায় রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মোঃ দেলোয়ার হোসাইনের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য শেখ শরীফউদ্দিন আহমেদ, জিয়াউল হাসান, এ্যাড. জসিমউদ্দিন তালুকদার, আবু তানজিম ও শফিউর রহমান, হাজারীবাগ থানা সেক্রেটারী আব্দুল বারি, ধানমন্ডি থানা সেক্রেটারী মোহাম্মদ আলী, আদাবর থানা সেক্রেটারী, আব্দুল হান্নান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী (পশ্চিম) সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারী সালমান সালেক, এনামূল হক, আজহারুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মোখলেসুর রহমান প্রমূখ।

যাত্রাবাড়ী:

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মুক্তির দাবিতে শনিবার সকাল পৌনে ৯টায় রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জ-জুরাইন রোড বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য আব্দুল মান্নান ও আবু ফতেহর নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা সেক্রেটারী অধ্যাপক এম. আহমদ, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারী মোঃ রিয়াজউদ্দিন, শিবির নেতা মোঃ শিহাবউদ্দিন, মেহেদী হাসান, গিয়াশউদ্দিন, মাসুমবিল্লাহ, জামায়াত নেতা রহিম উদ্দিন, মহিউদ্দিন, আতিকুর রহমান, মোহাম্মদ আলী, আলমগীর হোসাইন প্রমূখ।

পুরান ঢাকা:

শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। মিছিলটি নয়াবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিটফোর্ট হাসপাতালের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য আবু আব্দুল্লাহ, মোঃ আজমল হোসেন ও এ.এম আবদুল্লাহর নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা সেক্রেটারী এম আর আজাদ, জামায়াত নেতা একে গিয়াশ উদ্দিন, মোঃ আহাদউল্লাহ, মোফাজ্জল হোসেন, আসাদউল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবির সেক্রেটারী মোঃ মারুফ, শিবির নেতা মোঃ মঞ্জু, মোঃ আশরাফ, জাহাঙ্গির হোসেন, আলাল হোসেন প্রমূখ।

এআই