নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, কালশীতে বিহারী ক্যাম্পে পুড়িয়ে মানুষ হত্যার ঘটনা নারায়ণগঞ্জের সাত খুনকেও হার মানিয়েছে।


বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। কালশীতে ১০ জন নিহতের প্রতিবাদে উর্দূ স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট এ মানববন্ধনের আয়োজন করে।

মান্না বলেন, কালশীর এ ঘটনা নারায়ণগঞ্জের ৭ খুনকেও হার মানিয়েছে। স্বাধীন দেশে এভাবে মানুষকে জীবন দিতে হবে কেন? বলে প্রশ্ন রাখেন তিনি। দেশের কোনো নাগরিকই আইনের উর্ধে নয়। মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে তা বোধগম্য নয়।

মানববন্ধনে বিহারী ক্যাম্পের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, সাংবাদিক ও কলামিষ্ট আবু সাইয়িদ খান, অধ্যাপক দিলারা চৌধুরী, রুমি রহমত উল্লাহ প্রমুখ।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই