মানবাতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার রায়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বুধবার ভোর থেকে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছে।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তারা অবস্থান নেয়। এসময় নেতাকর্মীরা নিজামীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।
এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ নিজ নিজ সংগঠনের ব্যানারে নিজামীর ফাঁসির দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, শ্রম বিষায়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এমআর/এএইচ





