জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,বর্তমান সরকার সুশাসন দিতে পারেনি। আর লুটপাটকারী এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

তিনি বলেন,এ সরকারকে গণতান্ত্রিক বলা যায় না। সরকার  ইতোমধ্যে সাড়ে ৪ হাজার কোটি টাকা লুটপাট করেছে। আর এ লুটপাটকারী সরকারের ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে। মানুষ পরিবর্তন চায়।

শনিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে পার্টির শরীয়তপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে  হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। কে কখন কাকে তুলে নিয়ে যাবে কেউ জানে না। আমরা এর পরিবর্তন চাই।

এরশাদ রাজপথে নামার ঘোষণা দিয়ে বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আমরা রাজপথে নামব। বিএনপির মতো পেট্রোল মেরে মানুষ মারব না। জ্বালাও-পোড়াও করব না। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ।

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম