মিথ্যা বক্তব্যে দেয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিভাগ শ্রমিক লীগ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবৈধ রাষ্ট্রপতি বলা ও ইতিহাস নিয়ে বিভিন্ন মিথ্যাচারের প্রতিবাদে এক মানববন্ধন থেকে ঢাকা বিভাগ শ্রমিক লীগ এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা বক্তব্যের নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। তার রাজনীতি বন্ধ করে তাকে স্বাধীন বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। অন্যথায় শ্রমিক সমাজ রাজপথে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী, সহ সভাপতি আর.এ জামান, কেন্দ্রীয় নেতা ইব্রাহীম বাদল, মুন্সি হাবিবুর রহমান, মোঃ আবুল হোসেন, হাজী মোঃ মোশাররফ হোসেন, মোঃ মাঈনুদ্দিন, গোলাম কিবরিয়া সিরাজ প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
রাজনীতি
তারেক রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছে শ্রমিক লীগ
মিথ্যা বক্তব্যে দেয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিভাগ শ্রমিক লীগ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে





