মগবাজারের মধুবাগ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের  মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে জামায়াতে ইসলামী রমনা থানা শাখা।
মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মু.রেজাউল করিম।
নগদ অর্থ বিতরণকালে ড. মু. রেজাউল করিম বলেন, জামায়াত কোন গতানুগতিক রাজনৈতিক দলের নাম নয় বরং জামায়াতে ইসলামী সব সময়ই গণমানুষের কল্যাণে কাজ করে। যেকোন জাতীয় দুর্যোগকালে জামায়াত সব সময়ই দুর্গত মানুষের জন্য সম্ভব সব কিছু করেছে। আজও আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে অগ্নিদুর্গতদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করছি। তিনি ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মহান আ্ল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও ধৈর্য ধারণ করে সম্মূখ সংকট মোকাবেলার আহবান জানান ।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ইউসুফ আলী মোল্লা, জিল্লুর রহমান, মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম প্রমূখ।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]