গত ২৩ অক্টোবর ২০১৪ তারিখে কুচক্রী মহল কতৃক ছাত্রশিবিরের ইমেইল হ্যাক করার মাধ্যমে অধ্যাপক গোলাম আযমকে জড়িয়ে ছাত্রশিবিরের নামে গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর পাঠানো হয়।

এই বিভ্রান্তি নিরসনে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, "অধ্যাপক গোলাম আযম সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করতে নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচার করে আসছে একটি মহল।

তারই অংশ হিসেবে গত ২৩শে অক্টোবর ২০১৪ তারিখে ছাত্রশিবিরের প্রচার বিভাগের ইমেইল হ্যাক করে অধ্যাপক গোলাম আযমকে জড়িয়ে সুকৌশলে বিভ্রান্তিকর সংবাদ পাঠায় এবং সেই সংবাদ বিকৃত রুপেই কিছু গণমাধ্যম প্রকাশ করে।"

বিবৃতিতে আরো জানানো হয়, মেইলটি ছাত্রশিবিরের কোন দায়িত্বশীলের পক্ষ থেকে পাঠানো হয়নি। বরং কুচক্রী মহল জনগণকে বিভ্রান্ত করতে মেইল হ্যাক করে ছাত্রশিবিরের নামে গণমাধ্যমে মেইল পাঠিয়েছে।

ষড়যন্ত্রকারীদের কাছ থেকে প্রচার বিভাগের মেইলটি পূণরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলেও দাবি করে সংগঠনটি। এছাড়া যেসব গণমাধ্যমে এই বিভ্রান্তিমূলক খবরটি প্রকাশ করা হয়েছে তা প্রত্যাহারের জন্যও বলা হয়।

ইআর