মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসি খু্ব সহসাই কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড.হাছান মাহমুদ।

শনিবার(৩ সেপ্টেম্বর)দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তযুদ্ধের প্রজম্ম লীগ আয়োজিত'বিএনপি জামায়াতের অপরাজনীতি ও জঙ্গি কাণ্ডে তাদের আশ্রয় এবং অর্থ দাতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন,'যুদ্ধপরাধীদের বাঁচানোর জন্য বহু শক্তিশালী জায়গা থেকে ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু কোন ষড়যন্ত্রের কাছেই জননেত্রী শেখ হাসিনা মাথা নত করেননি।অন্যান্য যুদ্ধাপরাধীদের মত সব আইনি প্রক্রিয়া শেষ করে খুব সহসাই মীর কাসেমের ফাঁসিও কার্যকর করা হবে।

আওয়ামী লীগ সরকার দেশকে আফগানিস্তান,ও সিরিয়ার মত দেশ বানাতে ষড়যন্ত্র করছে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের দেয়া এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন,'মির্জা ফখরুল যুব দলের ক্যাডারদের মত কথা বলছেন।আসলে তিনি এবং তার নেত্রী খালেদা দুজনেরই মাথা নষ্ট হয়ে গেছে। তাদেরকে খুব দ্রুত চিকিৎসা করা দরকার।

তিনি বলেন,'জঙ্গিবাদ নিয়ে মির্জা ফখরুল সবসময় আওয়ামী লীগকে দায়ী করে আসছে।কিন্তু তিনি নিজেই জানেন না ২০দলীয় জোটের মধ্যেই জঙ্গি রয়েছে।'

জঙ্গিদের জীবিত ধরতে না পারার কারন উল্লেখ করে তিনি আরও বলেন,'জঙ্গিদের ধরতে গেলে তারা মৃত্যুকেই শ্রেয় মনে করে আইনশংখলা বাহিনীর উপর গুলি চালায়,তখন তারা পাল্টা গুলি চালালে জঙ্গিরা নিহত হয়।'

আয়োজক সংগঠণের উত্তররের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার,এম এ করিম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

ইআর/এমবি