উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাত সাড়ে ১১টায় তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা বলেন, কাজী জাফর আহমেদ শুক্রবার রাত সাড়ে ১১টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এর আগে রাত সাড়ে ৯টায় তিনি ইউনাইটেড হাসপাতালে পরিবারের সদস্য ও জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেবেন।
গত এক মাস ধরে কাজী জাফর  রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]