সদ্য প্রয়াত বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে চশমাহিলের বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ (রোববার) বিকেল ৪ টায় নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়রের বাসায় পৌঁছেন প্রধানমন্ত্রী।

চশমাহিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিউদ্দিন চৌধুরীর ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল’সহ দলের নেতারা উপস্থিত রয়েছেন। আছেন মহিউদ্দিন চৌধুরীর পরিবারের অন্য সদস্য’সহ ঘনিষ্ঠজনরা।  

দুই নম্বর গেট থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও বেশ। তল্লাশি ছাড়া কাউকেই চশমাহিল-মুখো হতে দিচ্ছেন না তারা।

মাসুম/এমবি