আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহার খাতুন বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে,তখন লন্ডনে বসে আরেক গোলাম আজম তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
শুক্রবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান এর নবম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিজোট এ সভার আয়োজোন করে।
সাহারা খাতুন বলেন,এসব গোলাম আজমরা যেন আর ক্ষমতায় আসতে না পারে। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। যেকোন মূল্যে এদেরকে প্রতিরোধ করা হবে।
তিনি বলেন,স্বাধীনতার ৩ বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে মোস্তাক ও জিয়া। শেখ হাসিনা সে সময় বিদেশে থাকার কারণে আজও বেঁচে আছেন। এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছে তার কন্যা শেখ হাসিনা।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,দেশের অস্তিত্বের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। ইতিহাস বিকৃতি করা হচ্ছে। খালেদা-তারেকের বক্তব্য হালকা ভাবে নেয়ার কোন সুযোগ নেই। তারা দেশের অস্তিত্ব অস্বীকার করছে।
এসময় তিনি সবাইকে ৭১ এর মতো এদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান।
কামরুল বলেন,বিএনপি-জামায়াত এরা রাজনৈতিক প্রতিপক্ষ নয়। এরা দেশ ও জাতির শত্রু। তাই এদেরকে শত্রু ভেবেই প্রতিহত করতে হবে।
সংগঠনের সহ-সভাপতি সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন,সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাওসার,ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ,আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম,কৃষকলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম,বঙ্গবন্ধু সাংস্কৃতিজোট জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]





