বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ১২ অক্টোবর সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত বিক্ষোভ কর্মসূচির খবর নিম্নে প্রদত্ত হলোঃ
ঢাকা মহানগরী
ঢাকা মহানগরীর মীরপুর এলাকায় মহানগরী জামায়াতের উদ্যোগে আজ সকাল নয়টায় মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব মোবারক হোসাইনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
চট্টগ্রাম মহানগরী
চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে মহানগরী জামায়াতের সেক্রেটারী জনাব নজরুল ইসলামের নেতৃত্বে বাকুলিয়া এলাকায় দুপুর ১টায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
রাজশাহী মহানগরী
রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে আজ সকাল আটটায় তালাইমারী এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগরী জামায়াত নেতৃবৃন্দ।
কুমিল্লা মহানগরী
কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে মহানগরী জামায়াতের সেক্রেটারী জনাব আমিনুল হকের নেতৃত্বে সকাল নয়টায় প্রায় ৫ শত লোকের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
গাজীপুর মহানগরী
গাজীপুর মহানগরী জামায়াতের উদ্যোগে মহানগরী জামায়াতের আমীর জনাব এসএম সানাউল্লাহর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
দিনাজপুর শহর
দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে স্টেশন চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন দিনাজপুর শহর জামায়াতের নেতৃবৃন্দ।
সিলেট মহানগরী
সিলেট মহানগরী জামায়াতের উদ্যোগে মহানগরী জামায়াতের নেতা জনাব ফখরুল ইসলামের নেতৃত্বে জেল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
খুলনা মহানগরী
খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে মহানগরীর বয়রা বাজার এলাকা থেকে মহানগরী নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বরিশাল মহানগরী
বরিশাল মহানগরী জামায়াতের উদ্যোগে মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব মিজানুর রহমানের নেতৃত্বে আজ সকালে মহানগরীর সাগরদী এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বরিশালে আজ ৩জন কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
আজকে মিছিল চলাকালে কক্সবাজারে জামায়াতের ছয়জন নেতা-কর্মীকে এবং চাঁদপুরে দুইজন নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এ ছাড়াও সারা দেশ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের খবর পাওয়া গিয়েছে।
এসএইচ





