রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব আনোয়ার জাহিদকে গত ৭ জুলাই পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর এবং সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারী জনাব মুহাম্মদ আলীকে গত ৭ জুলাই রাতে বাড়ীর গেট ভেঙ্গে হোন্ডাসহ আটক করে থানায় নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।

তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাদের এ পবিত্র রমজান মাসে গ্রেফতার করে কষ্ট দিচ্ছে। এ ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের এহেন জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

জুলুম-নির্যাতন বন্ধ করে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব আনোয়ার জাহিদ ও সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারী জনাব মুহাম্মদ আলীসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ