২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহাগের নেতৃত্বে সোমবার সকাল ৮টায় শাহবাগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
পিজি হাসপাতাল মার্কেটের সামনে থেকে শুরু করে কাঁটাবনের দিকে অগ্রসর হলে আজিজ সুপার মার্কেট অতিক্রম করার সময় পুলিশি ধাওয়ায় মিছিলটি পণ্ড হয়ে যায়।
মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, কামরুল হাসান খান সাইফুল, আশরাফ ফারুকী হিরা, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ,
পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদল সভাপতি কে এম এস মুসাব্বির শাফি, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম ইকবাল খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন,
ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক খায়রুল ইসলাম, ঢামেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান সুমন, ঢাবি এস এম হলের ছাত্রদল নেতা মামুন খান;
মুজিব হলের করিম প্রধান রনি, তুহিন সরকার, জহু হলের মোঃ সাইফুল ইসলাম, জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, সূর্যসেন হলের রিয়াদ ইকবাল, মহসিন হলের- শরীফ মাহমুদ,
বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মনির হোসেন, যুগ্ম-আহ্বায়ক পিয়াস, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদল নেতা হাসানাত হোসাইন,
ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা- ফয়সাল আহম্মেদ রকি, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মোঃ মাহবুবুর রহমান নয়ন, মতিউর রহমান, মিনহাজুল আবেদিন নান্নু, আহসানুল কবির জুয়েল, বনী আমিন সোহাগ, মাহি বিশ্বাস,
ঢাকা পলিটেকনিক ছাত্রদল নেতা- ফয়সাল আহম্মেদ সোহেল; তেঁজগাও কলেজ ছাত্রদল নেতা- ইয়াছিন ভূইয়া, শরীফ মিয়া, শাজাহান খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা হিমেল ভূইয়া, নয়ন, সম্রাট প্রমুখ।
এআর





