প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্হিত হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সমায় তিনি বিএনপির বিভিন্ন নেতাদের ব্ক্তব্য শুনে মুগ্ধ হয়েছেন।

আজ রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অন্যান্যবারের মতো এবারো বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বামীর শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় কোনো বক্তব্য না দিয়ে দর্শক সারিতে বসে নেতাকর্মীদের বক্তব্য শোনেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দলের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগর বিএনপির নেতারা বক্তব্য দেন।

এআই