ইজরায়েলি হামলায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানাতে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার বিকাল ৪টায় তিনি ফিলিস্তিন দূতাবাসে যাবেন।

সেখানে তিনি গাজায় ইজরায়েলি হামলায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে মানবিক সাহায্যও দেবেন।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা,২৭ জুলাই,টাইমনিউজবিডি.কম,কেএ