পটুয়াখালীর কুয়াকাটায় ধর্মীয় বই ও লিফলেটসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২২ জুলাই) দুপুরে পৌর শহরের আবাসিক হোটেল আল হেরার ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ফরিদুল (৫৬), মোফাজ্জেল (৭৫),ফারুক (৫৭), আজিজুর রহমান (৩৮), হান্নান (৫০), আরিফ (২৪), জাহিদুল (৪৬), শফিকুল (৩৪), এনামুল (৩৭), হালিম হাওলাদার (৬৪) ও হারুনর রশিদ (৫৭)। তাদের সবার বাড়ি ঝালকাঠি জেলায়।
কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, আটকরা এখানে বসে বড় কর্মী সভা এবং নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় এসআই শহিদুল, কনস্টেবল মাসুম, কনস্টেবল হাসান ও কনস্টেবল ফরহাদ আহত হয়েছেন।
এবিএস





