লন্ডনে শহীদ নাসির উদ্দিন আহমদ পিন্টু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত পিন্টুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি চারন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বক্তারা বলেন, কারাগারে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটিকে লোক দেখানো বলেছে বিএনপি।

রাজশাহী কারাগারে পিন্টু বিনা চিকিৎসায় মারা গেছেন। মৃত্যুর দুই দিন আগেও একজন চিকিৎসক তাকে দেখতে কারাগারে গেলে কারা কর্তৃপক্ষ তার সঙ্গে দেখা করতে দেয়নি। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, পিন্টুর মৃত্যুর ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তা লোক দেখানো একটি কমিটি। আমরা এই তদন্ত কমিটি প্রত্যাখান করেছি।

‘একই সঙ্গে আমরা পিন্টুর মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।’ পিন্টু রাজনৈতিক হত্যাকান্ডের শিকার । কারা অধিদফতর ঢাকা বিভাগীয় ডিআইজি (প্রিজন) গোলাম হায়দারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তা একটি পরিষ্কার প্রশ্নবিদ্ধ কমিটি।

নাসির উদ্দিন আহমদ পিন্টুর রাজনৈতিক কার্যক্রমে অবৈধ সরকার ভীত হয়ে তাঁকে হত্যা করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সহ -সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ আলহাজ্ব নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি চারন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার রাতে পুর্বলন্ডনের এল এস সি আই কলেজ এর কমিউনিটি হলে শহীদ নাসির উদ্দিন আহমদ পিন্টু স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সংগঠনের আহবায়ক মো: শফিউল আলম মুরাদের সভাপতিত্বে এবং মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমদ অসীম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার নাসির উদ্দিন আহমেদ অসীম তার সহযোদ্ধা নাসির উদ্দিন পিন্টুর স্মৃতিচারন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন নাসির উদ্দিন পিন্টু ছিলেন একজন স্ ও নিষ্ঠাবান ছিলেন। এই সরকার তাকে জেলে নিয়ে হত্যা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গিলে এর পুংখানুপুখ্যভাবে বিচার করা হবে।

নেতা-কর্মীদের সান্তনা দিয়ে তিনি বলেন, ‘পিন্টুর কর্মী সমর্থকরা হতাশ হবেন না। এই মৃত্যুর শোককে আমাদের শক্তিতে পরিণত করার শপথ নিতে হবে। যারা পিন্টুর মৃত্যুর জন্য দায়ী একদিন তাদের বিচারের সম্মুখীন হতে হবে।’

যুক্তরাজ্য বিএনপি সাধারন সম্পাদক কয়সর এম আহমদ বলেন নাসির উদ্দিন আহমেদ ছিলেন একজন রাজপথের অগ্রসৈনিক এবং সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া সৈনিক। তার বিচার একদিন বাংলার মাটিতে অবশ্যই হবে। বিএনপির জন্য নিবেদিত প্রান আলহাজ নাসির উদ্দিন পিন্টুর পরিবারের প্রতি সহায়ক হওয়ার জন্য কেন্দ্রের প্রতি আহবান জানান।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এবং এক সময়ের নাসির উদ্দিন পিন্টুর সহযোদ্ধা নছরুল্লাহ খান জুনায়েদ তার বিভিন্ন কর্মকান্ডের কথা গভীরভাবে স্মরন করেন এবং ভবিষ্যতে আর যো কোন নেতা এই ভাবে জেলের মধ্যে মৃত্যুবরন করতে না হয়। এবং তার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।

পিন্টুর প্রতি শ্রদ্ধা নিবেদন তাঁর ছাত্রজীবনের কর্মময় স্মৃতির কথা তুলে ধরে পিন্টুর সহযোদ্ধা নছরুল্লাহ খান জুনায়েদ বলেন, ‘আওয়ামী লীগ সব সময় পিন্টুর প্রতি শত্রুর মতো আচরণ করেছে। তার মতো একজন একনিষ্ট নেতা কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যু কোনোভাবে মেনে নেয়া যায় না। এর বিচার আল্লাহ অবশ্যই করবেন।’

সভায় বক্তারা বলেন , আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমার বড় ভাই দেশনায়ক তারেক রহামানের দীর্ঘায়ু কামনা করেন জিয়ার পরিবারের সকলের জন্য দোয়া কামান করেন এবং পিন্টু হত্যার বিচার একদিন এই বাংলার মাটিতে হবেই। আমরা এই বিচার ভবিষ্যত প্রজন্মের উপর দায়িত্বের ভার ছেড়ে দিলাম।

সমাবেশে বক্তারা আরও বলেন , দেশের বর্তমান সংকট উত্তরণে সংলাপের কথা উল্লেখ করে বলেন, ‘সরকারকে বলব, প্রতিপক্ষকে নির্মূল করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। আমরা মনে করি, দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর সমাধান করতে হলে সংলাপ ও সমঝোতা অনিবার্য। দেশকে সামনের দিকে নিতে হলে এর কোনো বিকল্প নেই।’

কানাডায় অধ্যয়নরত পিন্টুর বড় ছেলে শাহরিয়ার আহমেদসহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ।

বক্তারা অভিযোগ করে বলেন,‘ পিন্টুর মৃত্যুতে তার ছেলে বাবার মুখটি শেষবারে মতো দেখতে আসতে পারেনি। কানাডায় থাকা তার ছেলে যাতে দেশে না আসে, সেজন্য তাকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছে। একথা শোনর পর আমরা তাকে দেশে আসতে বারণ করেছি।’ কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে পিন্টুর মৃত্যু হয়েছে।

পিন্টুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি চারন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারন সম্পাদক কয়সর এম আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সদস্য আলহাজ্ব সাদিক মিয়া, দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ, সহ দপ্তর সম্পাদক সেলিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি শফিকুল ইসলাম রিবলু, ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সহক্রিয়া সম্পাদক সরফরাজ সরফু, সহ তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন গাজী, সিনিয়র সদস্য মিসবাহ জামাল সোহেল, মির্জা নিসকন,লন্ডন মহানগর বিএনপির আহবায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব আবেদ রাজা, ইস্টলন্ডন মহানগর বিএনপির সদস্য সচিব এস এম লিটন, বিএনপি নেতা জাকির হোসেন কাবেরী,

আরও যাঁরা ছিলেন, যুক্তরাজ্য স্বেচ্চচাসেবক দলের সাবেক আহবায়ক এমদাদ হোসেন টিপু, মো: নুর বক্স, যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারন সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্চছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন ও সাধারন সম্পাদক আবুল হোসেন, সহ সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শামিম, যুবদলের সাংগঠনিক সম্পাদক লায়েক মোস্তফা, কুমিল্লা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, দেওয়ান আব্দুল বাচিত, আফজাল হোসেন, বাবর চৌধুরী, আলকু মিয়া, লন্ডন মহানগর যুবদলের সভাপতি আবুল খায়ের, সাকিল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউল ইসলাম দিপু, রাসেল শাহরিয়ার, জুল আফরোজ, জাহাঙ্গীর আলম শিমুল, যুব নেতা মোশারফ হোসেন, সাবেক ছাত্রদল নেতা রাজিব আহমদ খান,সাইফুল ইসলাম মিরাজ, আমিনুল ইসলাম, তানিম এনাম, সাহাব উদ্দিন মজুমদার, সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান মাহবুব, হুমায়ুন কবির হিমু, মো: নুর আলম, মাহমুদুল হোসেন, মনোয়ার হোসেন, রনো প্রমূখ।

এমবি