রাত পোহালেই ঢাকা উত্তর ‍ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচন। মেয়র প্রার্থীরা নিজ নিজ এলাকার ভোট দেবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ধানমন্ডির ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা ভোট দেবেন বলে জানা গেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম শনিবার সকাল ৮টার দিকে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন।  

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম প্রথম কোনও নির্বাচন সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম পদ্ধতিতে করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে কেন্দ্রগুলোয় নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে।

এবার ঢাকা উত্তর সিটিতে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ২৪ লাখ ৫২ হাজার ভোটার রয়েছেন।

এমবি