জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন দেশে বর্তমানে একদলীয় শাসন ব্যবস্থা চলছে।
আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না’ গণতন্ত্র আজ নির্বাসিত হতে চলছে একদলীয় শাসন ব্যবস্থা। আমরা কথা বললেই চলছে জেল-জুলুম, অত্যাচার নির্যাতন আর নিপীড়ন।
এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় তাঁতী দলের সভাপতি হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির সহ ধর্মবিয়ষক সম্পাদক জন গোমেজ, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ওলিয়ার রহমান প্রমুখ।
এর আধা ঘণ্টা আগে তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতির মাজারে ফুল দিতে যানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এমই





